শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা
গোলের পর লামিন ইয়ামাল (বাঁয়ে) ও হাফিনিয়ার উদযাপন।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প নউয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে ম্যাচের প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার দুই গোলে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে ষষ্ঠ মিনিটে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জুয়াও গোমেজের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে যান ইয়ামাল। বক্সের ভেতর থেকে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন বার্সেলোনার এই তরুণ তারকা।

এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২০ বছর বয়সের আগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন ইয়ামাল। প্রতিযোগিতাটিতে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা ছাড়িয়ে যায় কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলকে।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল ইংলিশ ক্লাবটি। তবে বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দৃঢ়তায় সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ফলে প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকেরা।

বিরতির পর মাঠে নেমেই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফের্মিন লোপেসের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। এতে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।

এরপর ৬৪তম মিনিটে আবারও গোলের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জুয়াও কান্সেলোর চমৎকার পাস ধরে ছুটে গিয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান রাফিনিয়া। তাঁর দ্বিতীয় গোলের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অ্যাস্টন ভিলা।

শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে তাঁর জোরালো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে বাইরে চলে গেলে আর গোল পায়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

এই জয়ে আগের ম্যাচে পিএসজির কাছে ৪-২ গোলে হার এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠল বার্সেলোনা। আলাভেসকে ৬-১ গোলে হারানোর পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের পথে ফিরল দলটি।

চার ম্যাচে তিন জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯। পয়েন্ট তালিকায় নবম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ঠিক পরেই রয়েছে অ্যাস্টন ভিলা। টানা তিন জয়ের পর প্রতিযোগিতায় প্রথম হারের স্বাদ পেল উনাই এমেরির দল।

রাফিনিয়ার জোড়া গোলের পাশাপাশি ইয়ামালের রেকর্ড গড়া পারফরম্যান্স বার্সেলোনার এই জয়কে আরও স্মরণীয় করে তুলেছে। ইউরোপের সেরা প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আত্মবিশ্বাস নিয়েই পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে পারবে ফ্লিকের শিষ্যরা।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী latest

৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক: সংগৃহীত

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এসব মিডওয়াইফ দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে ভূমিকা রাখবেন।