বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত

বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত ২০২৫ সালের বিএ ও বিএসএস পরীক্ষা শুক্রবার (২১ আগস্ট) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের বিএ ও বিএসএস পরীক্ষার ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত চলবে এ পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষা কার্যক্রম তদারকি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে। পরীক্ষা-সংক্রান্ত সময়সূচি ও বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।