বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বাংলাদেশের শ্রমবাজার ও কর্মসংস্থান নীতিতে নতুন গবেষণাভিত্তিক সংযোজন

বাংলাদেশের শ্রমবাজার ও কর্মসংস্থান নীতিতে নতুন গবেষণাভিত্তিক সংযোজন
অধ্যাপক ফারজানা মুনশি
বাংলাদেশের উন্নয়ন ও শ্রমনীতি বিষয়ক আলোচনায় নতুন একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফারজানা মুনশির নতুন বই ‘The Labour Market in Bangladesh: Emerging Challenges, Future of Work, and Policy Direction’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ (Routledge) বইটি প্রকাশ করেছে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়লেও কেন সেই প্রবৃদ্ধি পর্যাপ্ত মানসম্পন্ন কর্মসংস্থান তৈরিতে রূপান্তরিত হচ্ছে না—বইটিতে মূলত এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে লেখক বাংলাদেশের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছেন।

বইটিতে বিশেষভাবে নারীর শ্রমবাজারে অংশগ্রহণ, যুব বেকারত্ব, অভিবাসন, শিশুশ্রম, তৈরি পোশাক (RMG) শিল্প এবং ভবিষ্যতের কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তির প্রভাবে ভবিষ্যতের কাজের ধরন কীভাবে পরিবর্তিত হতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।

বইটির অন্যতম প্রধান বার্তা হলো—টেকসই উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়; প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দক্ষতাভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি।

প্রকাশের পর বইটি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞদের কাছ থেকে ইতোমধ্যে প্রশংসা ও ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।

বাংলাদেশের শ্রমবাজার, কর্মসংস্থান ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা ও নীতিনির্ধারণী আলোচনায় অধ্যাপক ফারজানা মুনশির এই বই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।