শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস

পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
রিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস © সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংকট কাটাতে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) চারটি বাস ভাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিবের কাছে বিআরটিসি থেকে চারটি বাস ভাড়ার অনুমোদন চাওয়া হয়। চিঠিতে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের বিষয়টি তুলে ধরে নতুন বাস ভাড়ার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে পবিপ্রবিতে পাঁচটি বাস ও চারটি মিনিবাস রয়েছে। এর মধ্যে একটি বাস ও দুটি মিনিবাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এগুলো নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে বিআরটিএ পটুয়াখালী জোনের মূল্য নির্ধারণ অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্য নির্ধারিত হওয়ায় সেগুলো নিলামে বিক্রি করা সম্ভব হয়নি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ও দুটি মিনিবাস সচল রয়েছে। এর মধ্যে দুটি বাস ও একটি মিনিবাস শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বরিশাল-পটুয়াখালী রুটে যাতায়াতে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। অন্য দুটি বাস ও একটি মিনিবাস শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

এ অবস্থায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও গবেষণা নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে বিআরটিসি থেকে চারটি বাস ভাড়া নেওয়ার জন্য ইউজিসির অনুমোদন চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ২০২২ সালের প্রস্তাব অনুযায়ী প্রতিটি গাড়ির দৈনিক দুই ট্রিপে ৯০ কিলোমিটার যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। তবে এ সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। ফলে বর্তমানে অনেক শিক্ষার্থীকে বরিশাল ও পটুয়াখালী থেকে বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। তাদের যাতায়াতের কারণে যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই ইউজিসির কাছে চারটি বাস ভাড়া নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বাস কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় নতুন বাস ক্রয় করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প হিসেবে বিআরটিসি থেকে চারটি বাস ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো চালু হলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা আরও সহজ হবে। পাশাপাশি আবাসন সমস্যা দ্রুত সমাধানের জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।