শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সিনিয়র

জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সিনিয়র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে জুনিয়র শিক্ষার্থীদের ডেকে আলোচনা করতে গিয়ে রাগারাগি ও গালাগালের ঘটনায় লোক প্রশাসন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) আট সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হলের ১২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

‎মুচলেকায় ৫৪ ব্যাচের শিক্ষার্থীরা উল্লেখ করেন, ঘটনার আগে রাত সাড়ে ১১টার দিকে তাদের কয়েকজন শিক্ষার্থী ৫৫ ব্যাচের (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করতে ওই কক্ষে বসেন। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উচ্চস্বরে কথা বলা ও গালিগালাজের ঘটনা ঘটে। ‎

‎এ ঘটনায় ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ‎

‎মুচলেকা দেওয়া আট শিক্ষার্থী হলেন- জায়েদ উৎসব, প্রিন্স ঢালী, মো. রোকনুজ্জামান, জায়েদুল মনির অনন্ত, রাহাত শাহরিয়ার, আলিফ, রিক কুন্ডু ও ফারহান সিয়াম। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) শিক্ষার্থী। ‎

‎ঘটনায় থাকা জুনিয়র শিক্ষার্থীরা একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ)। তবে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। ‎

‎বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় বলেন, এত রাতে কোনো হলেই নবাগত শিক্ষার্থীদের কোনো কক্ষে এভাবে ডাকা উচিত নয়। আসার পর আমি কোনো অভিযোগ পাইনি। তবে বড় ভাইয়েরা স্বীকার করেছেন, আলোচনা করতে গিয়ে হয়ত একটু রাগারাগি ও গালিগালাজ হয়েছে। এ জন্য তারা অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী। ‎

‎তিনি আরও বলেন, যেহেতু জুনিয়ররাও কোনো অভিযোগ করেনি, আমার কাছে মনে হয়েছে বিষয়টি মীমাংসার দিকে এসেছে এবং তারা নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছেন।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।