বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)
আবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও পরবর্তী সমাবর্তন আয়োজন করা হয়নি। ফলে এ সময়ের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন আনুষ্ঠানিকভাবে উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‎‎এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া জরুরি। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক তথ্য হালনাগাদ, নিবন্ধন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।

‎‎এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় তিন বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন আয়োজন করা হয়নি। ফলে এ সময়ের মধ্যে যারা স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারা তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই অর্জন যথাযথভাবে উদযাপন করতে পারেননি।’

‎তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত প্রস্তুতি গ্রহণ করে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা সম্ভব হবে।’

‎‎এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘এ বছরের সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২০২৭ সালের ২৫ জানুয়ারির মধ্যে সমাবর্তন আয়োজনের কথা ঘোষণা করেছেন। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা বিবেচনা করে জাকসু চলতি বছরেই সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছে।’

‎তিনি আরও জানান, উপাচার্য জাকসুকে আশ্বস্ত করেছেন, দ্রুত সময়ের মধ্যে ৭ম সমাবর্তনের প্রস্তুতি কমিটি গঠন করা হবে। এর আগে ২০২৩ সালের সিন্ডিকেটেও ২০২৬ সালের জানুয়ারিতে ৭ম সমাবর্তন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। এবার এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না জাকসু।

‎আবেদনের শেষাংশে জাকসু শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

উত্তরা ইউনিভার্সিটির নেতৃত্বে অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা campus-news

উত্তরা ইউনিভার্সিটির নেতৃত্বে অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা

প্রতিবেদক: CLBD Ambassador

উত্তরা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা উচ্চশিক্ষা, শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদ। বাংলা ভাষাবিজ্ঞানে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পাশাপাশি তিনি উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।