বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছেন। বর্তমানে নিজস্ব প্রক্রিয়ায় ছাত্র ভর্তির আবেদন গ্রহণ করছে।

১। ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি) ভার্সনের শিক্ষার্থীদের অবশ্যই এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে। এসএসসিতে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না। O Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি): ন্যূনতম জিপিএ ৪.৭৮। (বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ ও তদূর্ধ্ব)

ব্যবসায় শিক্ষা বিভাগ (বাংলা): ন্যূনতম জিপিএ ৩.৫০। (বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব)

মানবিক বিভাগ (বাংলা): ন্যূনতম জিপিএ ২.৫০। (ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব)

২। আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ: বাংলা ভার্সন ৩২০ জন, ইংরেজি ভার্সন ৮০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ: ৮০ জন ও মানবিক বিভাগ: ৮০ জন।

৩। ভর্তি আবেদনের ফরম পূরণ ও জমা: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ০১ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ১২ সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ০২:০০ টার মধ্যে https://sghscdhaka.edu.bd/admission লিংক-এ ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট www.sghscdhaka.edu.bd -এ Admission লিংক-এ প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ফরম পূরণের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি নির্বাচনী পরীক্ষায় আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে ফরম পূরণ করে ভর্তি পরীক্ষার খরচ বাবদ (চার্জ ব্যতীত) অফেরতযোগ্য ৫০০/- টাকা SSL Commerz Payment Gateway-এর মাধ্যমে Payment করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে।

৪। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: ২০২৬ এর এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে ব্যবসায় বা মানবিক শাখায় ভর্তির আবেদন করলে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করলে ব্যবসায় শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

(ক) বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি): বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান

(খ) ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স ও ব্যাংকিং

(গ) মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি

৫। ভর্তি পরীক্ষার তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, সকাল ০৯:০০ টা।

৬। ভর্তি পরীক্ষার সময়: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রদত্ত প্রবেশ পত্র এবং এসএসসি পরীক্ষার মূল প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে।

৭। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া: ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে চূড়ান্তভাবে ছাত্র নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল, মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sghscdhaka.edu.bd, ফেসবুক পেজ facebook.com/sghscdhaka/ এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

৮। ভর্তির বিষয়ে জানার জন্য ভিজিট করুন: www.sghscdhaka.edu.bd এবং facebook.com/sghscdhaka/ ফোন: 01915603375, 01890160462 (সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত)

বিশেষ দ্রষ্টব্য: যে সব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস এবং কলেজের শৃঙ্খলাবিধি পালন করতে আগ্রহী এবং অধূমপায়ী, শুধু তাদেরকেই আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য কোচিং এর প্রয়োজন নেই।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।