রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) আইন বিভাগ ‘Maritime & Marine Insurance Law and Admiralty Practice’ বিষয়ে দুই দিনব্যাপী একটি শর্ট সার্টিফিকেট কোর্স আয়োজন করেছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) আইন বিভাগ ‘Maritime & Marine Insurance Law and Admiralty Practice’ বিষয়ে দুই দিনব্যাপী একটি শর্ট সার্টিফিকেট কোর্স আয়োজন করেছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) আইন বিভাগ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) আইন বিভাগ, বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (BMLS) এবং এর কারিগরি সহযোগী প্রতিষ্ঠান MCLaw Services Ltd.-এর যৌথ উদ্যোগে “Introduction to Maritime & Marine Insurance Law and Admiralty Practice” শীর্ষক দুই দিনব্যাপী একটি শর্ট সার্টিফিকেট কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৭–৮ আগস্ট ২০২৬ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এস. এম. নওশের আলী লেকচার গ্যালারিতে এ কোর্স অনুষ্ঠিত হয়।

বিশেষায়িত এই কোর্সে শিক্ষার্থী, আইনজীবী ও সামুদ্রিক খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সামুদ্রিক আইনের মৌলিক নীতি ও এর ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান। কর্মসূচিতে ইন্টার‌্যাকটিভ লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ এবং মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি সামুদ্রিক আইন, অ্যাডমিরালটি প্র্যাকটিস, মেরিন ইন্স্যুরেন্স, শিপিং ডকুমেন্টস, IMO কনভেনশন, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মি. এস. কে. সামিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ, নড়াইল; মি. মোহাম্মদ ফারুক, জেলা ও দায়রা জজ এবং পরিচালক (গবেষণা ও প্রকাশনা), JATI; মি. মোহিউদ্দিন আবদুল কাদির, প্রেসিডেন্ট, BMLS; অ্যাডভোকেট শ্বেতা মিশ্র , হেড অব চেম্বার্স, MCLaw Services Ltd.; ড. নাবাত তাসনিমা মাহবুব, চেয়ারপারসন, আইন বিভাগ, EWU; এবং ড. রুমানা ইসলাম, অধ্যাপক, আইন বিভাগ, EWU, যিনি অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

একাডেমিক সেশনগুলো পরিচালনা করেন অভিজ্ঞ আইন ও সামুদ্রিক খাতের পেশাজীবীরা। তাঁদের মধ্যে ছিলেন মি. মোহিউদ্দিন আবদুল কাদির, অ্যাডভোকেট শ্বেতা মিশ্র এবং ইঞ্জিনিয়ার আতাউর রহমান। তাঁদের উপস্থাপনা ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা সামুদ্রিক আইনের আইনগত কাঠামোর পাশাপাশি এর বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর মো. শফিউল বারী (ND), OSP, ndc, psc, BN, মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শামস রহমান; মি. মোহাম্মদ আবদুল হাই, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ; এবং এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, ট্রেজারার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং পরবর্তীতে একটি স্মারক ফটোসেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

এই উদ্যোগের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ একাডেমিক শিক্ষার সঙ্গে পেশাগত বাস্তবতার সংযোগ স্থাপনের পাশাপাশি শিক্ষার্থী ও আইন পেশাজীবীদের জন্য আইনশাস্ত্রের উদীয়মান ও বিশেষায়িত ক্ষেত্রসমূহে জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরির প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।