প্রযুক্তি
পুরোনো ইউএসবি ড্রাইভ ফেলে দেওয়ার আগে যা করবেন
পুরোনো ইউএসবি ড্রাইভ এখন আর কাজে লাগে না বলে অনেকে সেটি ফেলে দেন। বিশেষ করে কম ধারণক্ষমতা বা ধীরগতির কারণে পুরোনো ড্রাইভগুলো অনেক সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তবে এমন ড্রাইভ সরাসরি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া ঠিক নয়। কারণ, ড্রাইভে থাকা গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেললেও তা পুরোপুরি নিশ্চিহ্ন না–ও হতে পারে।