বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয উপাচার্য ©সংগৃহীত
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সে অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন এবং পদক্ষেপ নেয়া জরুরি।

​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে উপাচার্য কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের ঘোষণা দেন। অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের যে সকল সমস্যা রয়েছে, অগ্রাধিকার (প্রায়োরিটি) নির্ধারণ করে আমরা তা পর্যায়ক্রমে সমাধান করব এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো উল্লেখ করে ড. আমানুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনে গতিশীলতা আনতে পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়ায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এর আগে অনার্স ফাইনাল এবং ডিগ্রি পরীক্ষার ফলাফল স্বল্প সময়ে প্রকাশ করা হয়েছে।

​একই সাথে উচ্চশিক্ষার মানোন্নয়নে ৩৫ বছরের পুরানো কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের কলেজগুলোর লাইব্রেরিতে মানসম্মত মূল বইয়ের অভাব রয়েছে। তাই আমরা ৪ হাজার কোর্সের কারিকুলাম পরিমার্জন ও নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে অনেক কোর্সের কারিকুলাম পরিবর্তন করা হয়েছে এবং বাকিগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ​

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠানে চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা সরকারি-বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা

প্রতিবেদক: সংগৃহীত

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মানসুরা আক্তার ছাড়া আরও ২ জন এ ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন।

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন সরকারি-বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই সরকারি-বিশ্ববিদ্যালয়

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই

প্রতিবেদক: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩ ব্যাচের বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ। গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাওয়ার পথে শাটল থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ সরকারি-বিশ্ববিদ্যালয়

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউ-এর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও পরীক্ষা সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়।