শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

Eastern University Research Society-এর উদ্যোগে Poster Presentation Competition

Eastern University Research Society-এর উদ্যোগে Poster Presentation Competition
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে Eastern University Research Society (EURS)-এর উদ্যোগে Competition on Poster Presentation 2026 অনুষ্ঠিত হয়েছে।

Rezakul Haidar Hall-এ আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল “Multidisciplinary Research for Sustainable Development and Innovation”। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের গবেষণাকর্ম poster presentation-এর মাধ্যমে তুলে ধরেন।

সকালের অধিবেশনে অংশগ্রহণকারীরা বিচারক ও অন্যান্য প্রতিযোগীদের সামনে নিজেদের গবেষণার বিষয় ও ফলাফল উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত question-and-answer session, যেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Eastern University-এর Honorable Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণাকে কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের জন্য বিভিন্ন শাখার মধ্যে সমন্বিত গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Shafia Akhter, Dean of the School of Arts; Prof. Brigadier General Dr. A K M Iqbal Azim (Retd), ndc, psc, G+, Dean of the School of Business; Prof. Dr. Md. Mahfuzur Rahman, Dean of the School of Engineering; এবং Mr. A.B.M. Imdadul Haque Khan, Dean of the School of Law
বিশেষ অতিথিরা প্রতিযোগীদের সৃজনশীলতা, গবেষণার সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Dr. Abu Bin Ihsan, Dean of the School of Life Sciences and Chief Research Coordinator, Eastern University Research Society (EURS)।
অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে বিভিন্ন বিভাগের সমন্বয়কারী, অতিথি ও প্রতিযোগীদের অংশগ্রহণে group photograph-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ আয়োজন Eastern University-তে গবেষণা ও একাডেমিক উৎকর্ষের একটি স্মরণীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>