শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

Dabur Bangladesh পরিদর্শন করেছে Northern University Bangladesh এর বিবিএ শিক্ষার্থীরা

Dabur Bangladesh পরিদর্শন করেছে Northern University Bangladesh এর বিবিএ শিক্ষার্থীরা
Dabur Bangladesh পরিদর্শন করেছে Northern University Bangladesh এর বিবিএ শিক্ষার্থীরা
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (NUB) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ২২ আগস্ট ২০২৬ ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে একটি শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বাস্তব ও শিল্পভিত্তিক শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এ পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের একদল শিক্ষার্থী শিক্ষকবৃন্দের সঙ্গে অংশ নেন।

শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সুন্টু কুমার ঘোষ এবং বিভাগের প্রভাষক সুমাইয়া বিনতে কাশেম।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা ডাবর বাংলাদেশের উৎপাদন প্রক্রিয়া, ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস (FMCG) প্রতিষ্ঠানটির কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণের মাধ্যমে তারা শিল্প খাতের বাস্তব কর্মপরিবেশ ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এ শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করতে সহায়তা করে। পাশাপাশি উৎপাদন, ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে তাদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত ধারণা আরও সমৃদ্ধ হয়।

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে।

শিক্ষার্থীদের জন্য এমন একটি সমৃদ্ধ শিক্ষণীয় সুযোগ সৃষ্টি এবং উষ্ণ আতিথেয়তার জন্য ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>