শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার

৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার জয়ের উচ্ছ্বাস

ওয়ানডে ক্রিকেটে রোমাঞ্চকর এক ম্যাচে ইংল্যান্ডের করা ৪২৯ রানের বিশাল সংগ্রহ টপকে ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারে জানিত লিয়ানাগের ছক্কায় ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান করে শ্রীলঙ্কা।

ব্রুকের রেকর্ড গড়া ইনিংস

ইংল্যান্ডের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক।

এ ছাড়া জো রুট ৬৯, উইল জ্যাকস ৬৬ এবং টম ব্যান্টন ৫০ রান করেন। বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি ইংল্যান্ডের।

রত্নায়েকে ও শানাকার ব্যাটে শ্রীলঙ্কার লড়াই

৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন পবন রত্নায়েকে। ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার আভিস্কা ফার্নান্দো ৯৭ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন।

এরপর দাসুন শানাকা মাত্র ৫০ বলে ৯৭ রান করে ম্যাচে শ্রীলঙ্কার অবস্থান শক্ত করেন। শেষ দিকে জানিত লিয়ানাগে ২৭ বলে অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

শেষ ওভারে নাটকীয় জয়

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ইংল্যান্ডের বোলার জশ টাং পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে শেষ মুহূর্তে চাপ সামলে নেন লিয়ানাগে।

শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬ রান। টাংয়ের ফুল লেন্থের বলটি সীমানার বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান লিয়ানাগে। তাতেই ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রানের লক্ষ্য পেরিয়ে ৪৩৮ রান করে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৪২৯/৪। হ্যারি ব্রুক ২০২, জো রুট ৬৯, উইল জ্যাকস ৬৬, টম ব্যান্টন ৫০। দুনিথ ভেল্লালাগে ২/৫৬।

শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভারে ৪৩০/৮। পবন রত্নায়েকে ১৩০, আভিস্কা ফার্নান্দো ৯৭, দাসুন শানাকা ৯৭, জানিত লিয়ানাগে ৬১*। জশ টাং ৩/৭৯, স্যাম কারেন ২/১০৩।

ফলাফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: পবন রত্নায়েকে।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।