বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন © সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

এসময় সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছে অনুমোদন হ‌ওয়ার পর থেকেই ট্রেন যাত্রা বিরতি দিবে। কিন্তু বিষয়টি ভিন্ন, এটা ২ যুগের ও বেশি সময় ধরে বন্ধ আছে। সুতরাং এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থী সুলভ আচরণ করুন।

তিনি আরও বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেন দুইটি। গভীর রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য ও আমরা আলোচনা করছি। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাত্রিকালীন ট্রেনের সাথে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশনে শাটল বাস প্রদান করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থীবান্ধব আচরণ করবেন।

উল্লেখ্য, প্রায় দুই যুগের ও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনটি। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুইটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই সরকারি-বিশ্ববিদ্যালয়

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই

প্রতিবেদক: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩ ব্যাচের বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ। গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাওয়ার পথে শাটল থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ সরকারি-বিশ্ববিদ্যালয়

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউ-এর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও পরীক্ষা সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়।

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা সরকারি-বিশ্ববিদ্যালয়

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি রাতেও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের ফলে অতিষ্ঠ শিক্ষার্থীরা আজ বুধবার (২৬ আগস্ট) বিকালে হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে পৌঁছায়। পরে উপাচার্য নেমে এলে শিক্ষার্থীরা উপাচার্য ড. মোঃ আলিমুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা সরকারি-বিশ্ববিদ্যালয়

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।