সোমবার; 28 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 28 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা

রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় ©সংগৃহীত
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ নিজ জেলা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে তার মরদেহ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার নিজ বাড়িতে পৌঁছায়।

রাফিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হল পাড়ার বাসিন্দা মো. মিনারের ছেলে। তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো রাফিদকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ১২টায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা কবরস্থানে রাফিদ শাহরিয়ারের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এদিকে প্রিয় সহপাঠীর শেষ বিদায়ে অংশ নিতে রাজশাহী থেকে চুয়াডাঙ্গায় ছুটে এসেছেন রুয়েটের তার সহপাঠীরা।

সম্পর্কিত খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান। সরকারি-বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান।

প্রতিবেদক: সাব্বির হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ সরকারি-বিশ্ববিদ্যালয়

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

প্রতিবেদক: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা সরকারি-বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা

প্রতিবেদক: সংগৃহীত

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। মানসুরা আক্তার ছাড়া আরও ২ জন এ ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন।

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি-বিশ্ববিদ্যালয়

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রতিবেদক: সংগৃহীত

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সে অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন এবং পদক্ষেপ নেয়া জরুরি।