স্মার্টফোন হারানোর আগেই তথ্য সুরক্ষায় যে ৯টি কাজ করবেন
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) তথ্যও এতে সংরক্ষিত থাকে। ফলে ফোন চুরি বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তা দুটিই ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে ফোন হারানোর আগেই কিছু নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করলে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য যে ৯টি কাজ আগে থেকেই করে রাখা উচিত—
১. ‘ফাইন্ড মাই’ বা ‘ফাইন্ড হাব’ চালু রাখুন
আইফোনের ‘ফাইন্ড মাই’ এবং অ্যান্ড্রয়েডের ‘ফাইন্ড হাব’ চালু থাকলে ফোন হারিয়ে গেলে এর অবস্থান শনাক্ত করা যায়। প্রয়োজনে দূর থেকে ফোন লক বা নিরাপদ করা এবং কিছু ক্ষেত্রে ফোনের তথ্য মুছে ফেলার সুবিধাও পাওয়া যায়। তাই ফোন হারানোর আগেই এসব ফিচার চালু আছে কি না নিশ্চিত করুন।
২. সহজ পিন বা পাসকোড ব্যবহার করবেন না
১২৩৪৫৬, ০০০০০০ বা জন্মতারিখের মতো সহজ পিন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলেও শক্তিশালী পাসকোড রাখা জরুরি। জনসমাগমে ফোন আনলকের সময় কেউ যাতে পিন দেখে ফেলতে না পারে, সেদিকেও খেয়াল রাখুন।
আইফোন ব্যবহারকারীরা ‘স্টোলেন ডিভাইস প্রটেকশন’ চালু রাখতে পারেন। ফোন ও পাসকোড অন্যের হাতে চলে গেলেও এটি কিছু গুরুত্বপূর্ণ কাজে অতিরিক্ত বায়োমেট্রিক নিরাপত্তা দিতে পারে।
৩. লক স্ক্রিনে সংবেদনশীল তথ্য দেখানো বন্ধ করুন
ফোন লক থাকা অবস্থাতেও নোটিফিকেশনের মাধ্যমে ওটিপি, লেনদেনের তথ্য, পাসওয়ার্ড পরিবর্তনের কোড বা ব্যক্তিগত বার্তা দেখা যেতে পারে। তাই লক স্ক্রিনে কোন তথ্য প্রদর্শিত হবে, তা নোটিফিকেশন সেটিংস থেকে নিয়ন্ত্রণ করুন।
৪. গুরুত্বপূর্ণ অ্যাপে বাড়তি নিরাপত্তা দিন
ব্যাংকিং ও এমএফএস অ্যাপের পাশাপাশি ই-মেইল, পাসওয়ার্ড ম্যানেজার ও অথেনটিকেটর অ্যাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ই-মেইলের মাধ্যমে অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়।
ফোনে অ্যাপ লক বা প্রাইভেট স্পেসের সুবিধা থাকলে ব্যাংকিং, আর্থিক লেনদেন, পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও অথেনটিকেটর অ্যাপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবহার করুন।
৫. ফোন নম্বর ও সিম সুরক্ষিত রাখুন
সিম বা ই-সিমের সঙ্গে যুক্ত নম্বর বিভিন্ন অ্যাকাউন্টের ওটিপি ও পুনরুদ্ধারের কাজে ব্যবহৃত হয়। তাই ফোন হারিয়ে গেলে কীভাবে দ্রুত অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম বন্ধ বা নতুন সিম নিতে হবে, তা আগে থেকেই জেনে রাখুন।
প্রয়োজনে সিম পিন ব্যবহার করা যেতে পারে। তবে পিন ভুলে গেলে পিইউকে (PUK) কোড দিয়ে কীভাবে সিম পুনরুদ্ধার করবেন, সেটিও জেনে রাখা জরুরি।
৬. গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখুন
ফোন হারিয়ে গেলে নতুন ফোন কেনা সম্ভব হলেও হারানো ছবি, ভিডিও, পরিচিতি বা গুরুত্বপূর্ণ নথি সবসময় ফিরে পাওয়া যায় না। তাই স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ চালু রাখুন।
শুধু ব্যাকআপ চালু আছে কি না দেখলেই হবে না; নিয়মিত ছবি, পরিচিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করুন।
৭. ফোন ছাড়াই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ব্যবস্থা রাখুন
ফোন চুরি হয়ে গেলে অন্য ডিভাইস থেকে অ্যাপল বা গুগল অ্যাকাউন্টে প্রবেশের প্রয়োজন হতে পারে। কিন্তু পাসওয়ার্ড বা রিকভারি তথ্য যদি শুধু হারানো ফোনেই থাকে, তাহলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।
তাই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে বিকল্প রিকভারি ব্যবস্থা চালু রাখুন এবং প্রয়োজনীয় রিকভারি কোড ফোনের বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ফোনে শুধু স্ক্রিনশট রেখে দিলে ফোন হারানোর পর তা কোনো কাজে আসবে না।
৮. আইএমইআই নম্বর আলাদা জায়গায় রাখুন
প্রতিটি মোবাইল ফোনের একটি স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে। সাধারণত ফোনের বাক্স, কেনার চালান বা সংশ্লিষ্ট নথিতে এটি পাওয়া যায়। ফোন হারিয়ে গেলে দ্রুত ব্যবহারের জন্য আইএমইআই নম্বরটি ফোনের বাইরে নিরাপদ কোনো জায়গায় লিখে রাখুন।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগলের ফাইন্ড হাব থেকেও অনেক সময় আইএমইআই নম্বর পাওয়া যায়।
৯. এমএফএস ও ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করুন
স্মার্টফোন অনেকের জন্য এখন ডিজিটাল মানিব্যাগের মতো। এমএফএস, ব্যাংকিং, কার্ড, বিনিয়োগ ও ডিজিটাল ওয়ালেট—সবকিছুই ফোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তাই ফোনে কোন কোন আর্থিক অ্যাপ রয়েছে, তা আগে থেকেই জেনে রাখুন। ফোন হারালে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক সেবাদাতার সঙ্গে কীভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা বন্ধ করতে হবে, সেটিও জেনে রাখা জরুরি।
এ ছাড়া ব্যাংকের পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য ফোনের নোটস অ্যাপে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন।
ফোন হারানোর পর ব্যবস্থা নেওয়ার চেয়ে হারানোর আগেই নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অনেক বেশি কার্যকর। তাই আজই ফোনের নিরাপত্তা সেটিংসগুলো একবার পরীক্ষা করে নেওয়া ভালো।
সূত্র: নিউজ১৮
সম্পর্কিত খবর
science-technology
এআই কীভাবে সত্যিই ‘সব মানুষকে মেরে ফেলতে’ পারে? সবচেয়ে সম্ভাব্য পাঁচটি পরিস্থিতি
প্রতিবেদক: সংগৃহীত২২ সেপ্টেম্বর লেখাটি প্রকাশিত হয়েছে গবেষক ও শিক্ষাবিদদের লেখা প্রকাশকারী আন্তর্জাতিক অলাভজনক সংবাদমাধ্যম ‘দ্য কনভারসেশন’–এ। লিখেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের কৃত্রিম বুদ্ধিমত্তার অধ্যাপক টবি ওয়ালশ। অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা সংস্থা সিএসআইআরওর ডেটা৬১-এর গবেষক টবি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেন। পাশাপাশি এ বিষয়ে লেখালেখি করে পেয়েছেন সেলেস্টিনো ইউরেকা পুরস্কারসহ একাধিক সম্মাননা। তাঁর ‘গড এআই: বুম অর ডুম? হোয়াট টু এক্সপেক্ট হোয়েন মেশিনস আউটস্মার্ট আস’ বইটি এখন বেশ আলোচিত। ‘দ্য কনভারসেশন’–এ প্রকাশিত তাঁর লেখাটির ভাবানুবাদ পড়ুন
science-technology
গাড়িতে ফোন ব্যবহারে বমি ভাব কমাবে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা
প্রতিবেদক: সংগৃহীতচলন্ত গাড়িতে ফোনের পর্দায় তাকিয়ে থাকলে অনেকেরই বমি বমি ভাব বা অস্বস্তি হয়। এ সমস্যা কমাতে গুগলের তৈরি ‘মোশন অ্যাসিস্ট’সুবিধা এখন পিক্সেল ফোন ছাড়া অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম–চালিত অন্যান্য ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে সুবিধাটি।
science-technology
দীর্ঘ আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কাছাকাছি পৌঁছেছে মহাকাশযান
প্রতিবেদক: সংগৃহীতসৌরজগতের সবচেয়ে ছোট এবং কম জানাশোনা গ্রহ বুধ। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহে পৌঁছানো বিজ্ঞানীদের জন্য সব সময় কঠিন এক চ্যালেঞ্জ ছিল। অবশেষে দীর্ঘ আট বছরের দীর্ঘ পথপরিক্রমা শেষে এখন বুধ গ্রহের কক্ষপথে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) দুটি মহাকাশযান।
বিজ্ঞান ও প্রযুক্তি : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।