শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
বিজ্ঞান ও প্রযুক্তি

দীর্ঘ আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কাছাকাছি পৌঁছেছে মহাকাশযান

দীর্ঘ আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কাছাকাছি পৌঁছেছে মহাকাশযান
বুধ গ্রহের কক্ষপথে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে মহাকাশযান | ছবি: জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি
সৌরজগতের সবচেয়ে ছোট এবং কম জানাশোনা গ্রহ বুধ। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহে পৌঁছানো বিজ্ঞানীদের জন্য সব সময় কঠিন এক চ্যালেঞ্জ ছিল। অবশেষে দীর্ঘ আট বছরের দীর্ঘ পথপরিক্রমা শেষে এখন বুধ গ্রহের কক্ষপথে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) দুটি মহাকাশযান।

২০১৮ সালের অক্টোবর মাসে বেপিকলোম্বো মিশন মহাশূন্যে যাত্রা শুরু করে। দীর্ঘ আট বছর ধরে শত শত কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছে মহাকাশযান দুটি। বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী, শুক্র ও বুধ গ্রহের মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে একাধিকবার মহাকাশযান দুটির গতিপথ পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি মহাকাশযানগুলোর প্রোপালশন মডিউল সফলভাবে আলাদা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর মহাকাশযান দুটি বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের খুব কাছে হওয়ায় বুধ গ্রহে পৌঁছানো অত্যন্ত কঠিন কাজ। পৃথিবী থেকে কোনো মহাকাশযান পাঠালে তাকে বিপুল পরিমাণ গতি কমাতে হয়। সূর্যের টানে নিচের দিকে পড়ার সময় কক্ষপথে প্রবেশ করা বেশ জটিল। এই দীর্ঘ যাত্রায় মোট নয়টি গ্রহের ফ্লাইবাই সম্পন্ন করা হয়েছে। সৌর-বৈদ্যুতিক প্রপালশন ব্যবহার করে মহাকাশযান দুটির গতি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই মিশনে দুটি ভিন্ন সায়েন্টিফিক অরবিটার বা বৈজ্ঞানিক যান একত্রে ভ্রমণ করছে। এর মধ্যে একটি হলো ইউরোপীয় সংস্থার মারকিউরি প্ল্যানেটারি অরবিটার। অন্যটি হলো জাপানের মারকিউরি ম্যাগনেটোস্ফেরিক অরবিটার বা মিও। বুধের কাছাকাছি পৌঁছানোর পর এ দুটি যান একে অপরের থেকে আলাদা হয়ে যাবে।

বুধ গ্রহের বিভিন্ন দিক নিয়ে এ দুটি যান আলাদাভাবে গবেষণা করবে। এমটিও গ্রহের পৃষ্ঠ অভ্যন্তরীণ গঠন ও উপাদান নিয়ে কাজ করবে। অন্যদিকে মিও গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র এবং সৌর বায়ুর মিথস্ক্রিয়া নিয়ে অনুসন্ধান চালাবে। গ্রহের পাতলা বায়ুমণ্ডল এবং বিশাল লোহার অভ্যন্তরীণ গঠন খতিয়ে দেখা হবে। বুধের মেরু অঞ্চলের লাভা গহ্বর বা ক্রেটার বিজ্ঞানীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। স্থায়ীভাবে অন্ধকারাচ্ছন্ন এসব এলাকায় জলীয় বরফ থাকার সম্ভাবনা রয়েছে। অতীতে অন্য কোনো মিশন এত নিখুঁতভাবে এই অঞ্চলগুলো পর্যবেক্ষণ করতে পারেনি। গ্রহের রহস্যময় পৃষ্ঠের বৈশিষ্ট্য এবং চৌম্বকক্ষেত্র থাকার কারণ খোঁজা হবে। সূর্যের এত কাছাকাছি কীভাবে এই গ্রহের সৃষ্টি হলো, তা–ও উদ্‌ঘাটন করা হবে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডিসেম্বর মাসে দুটি মহাকাশযান পুরোপুরি আলাদা হয়ে যাবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এমটিও তার চূড়ান্ত কক্ষপথে পৌঁছে যাবে। এরপর আগামী বছরের এপ্রিল মাস থেকে বুধ গ্রহে নিয়মিত বৈজ্ঞানিক কার্যক্রম শুরু হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত খবর

শূন্যে ভাসবে টেসলার গাড়ি! উড়ন্ত রোডস্টার নিয়ে চমক ইলন মাস্কের science-technology

শূন্যে ভাসবে টেসলার গাড়ি! উড়ন্ত রোডস্টার নিয়ে চমক ইলন মাস্কের

প্রতিবেদক: সংগৃহীত

উড়ন্ত গাড়ির ধারণাকে নতুন করে আলোচনায় এনেছে টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন প্রজন্মের রোডস্টারের বিশেষ প্রদর্শনীতে গাড়িটিকে শূন্যে উঠে কসরত করতে দেখা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৈদ্যুতিক স্পোর্টস কারটির সঙ্গে স্পেসএক্সের থ্রাস্টার প্রযুক্তির সমন্বয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।

স্মার্টফোন হারানোর আগেই তথ্য সুরক্ষায় যে ৯টি কাজ করবেন science-technology

স্মার্টফোন হারানোর আগেই তথ্য সুরক্ষায় যে ৯টি কাজ করবেন

প্রতিবেদক: সংগৃহীত

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) তথ্যও এতে সংরক্ষিত থাকে। ফলে ফোন চুরি বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তা দুটিই ঝুঁকির মুখে পড়তে পারে।

এআই কীভাবে সত্যিই ‘সব মানুষকে মেরে ফেলতে’ পারে? সবচেয়ে সম্ভাব্য পাঁচটি পরিস্থিতি science-technology

এআই কীভাবে সত্যিই ‘সব মানুষকে মেরে ফেলতে’ পারে? সবচেয়ে সম্ভাব্য পাঁচটি পরিস্থিতি

প্রতিবেদক: সংগৃহীত

২২ সেপ্টেম্বর লেখাটি প্রকাশিত হয়েছে গবেষক ও শিক্ষাবিদদের লেখা প্রকাশকারী আন্তর্জাতিক অলাভজনক সংবাদমাধ্যম ‘দ্য কনভারসেশন’–এ। লিখেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের কৃত্রিম বুদ্ধিমত্তার অধ্যাপক টবি ওয়ালশ। অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা সংস্থা সিএসআইআরওর ডেটা৬১-এর গবেষক টবি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেন। পাশাপাশি এ বিষয়ে লেখালেখি করে পেয়েছেন সেলেস্টিনো ইউরেকা পুরস্কারসহ একাধিক সম্মাননা। তাঁর ‘গড এআই: বুম অর ডুম? হোয়াট টু এক্সপেক্ট হোয়েন মেশিনস আউটস্মার্ট আস’ বইটি এখন বেশ আলোচিত। ‘দ্য কনভারসেশন’–এ প্রকাশিত তাঁর লেখাটির ভাবানুবাদ পড়ুন

গাড়িতে ফোন ব্যবহারে বমি ভাব কমাবে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা science-technology

গাড়িতে ফোন ব্যবহারে বমি ভাব কমাবে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

প্রতিবেদক: সংগৃহীত

চলন্ত গাড়িতে ফোনের পর্দায় তাকিয়ে থাকলে অনেকেরই বমি বমি ভাব বা অস্বস্তি হয়। এ সমস্যা কমাতে গুগলের তৈরি ‘মোশন অ্যাসিস্ট’সুবিধা এখন পিক্সেল ফোন ছাড়া অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম–চালিত অন্যান্য ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে সুবিধাটি।