মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
জাতীয়

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার করল জেলা প্রশাসন

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার করল জেলা প্রশাসন
প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের হোটেল-মোটেল জোন এলাকায় রাতের আঁধারে টিনের ঘেরাবেড়া দিয়ে দখলে নেওয়া প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ টিনের ঘেরাবেড়া উচ্ছেদ করা হয়। এ সময় দখলের উদ্দেশে নির্মিত ঘেরাবেড়া জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সরকারি জমি দখলের চেষ্টার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ সরকারি জমি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, জেলা প্রশাসনের অজান্তে শুক্রবার দিবাগত রাতে সরকারি জমিটি টিনের ঘেরাবেড়া দিয়ে দখল করা হয়। উদ্ধার হওয়া জমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন শিল্পের বিকাশে ২০০৩ সালে সমুদ্রসৈকতের হোটেল-মোটেল জোনে ১৩০ একর সরকারি খাসজমি নিয়ে ৮৭টি প্লট তৈরি করে ৯৯ বছরের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়। পরে বরাদ্দের শর্ত অনুযায়ী অবকাঠামো নির্মাণ না করায় আওয়ামী লীগ সরকারের আমলে ৫৯টি প্লটের ইজারা বাতিল করা হয় এবং সেসব জমি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

সূত্র জানায়, ইজারা বাতিল হওয়া সরকারি ওই জমির প্রায় পাঁচ একর শুক্রবার গভীর রাতে টিন ও বাঁশের ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয়। স্থানীয় দোকানিদের দাবি, মধ্যরাতের পর অর্ধশতাধিক শ্রমিক কয়েক ঘণ্টার মধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলে। একই এলাকায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা আরো ৫ থেকে ৬ একর জমিতে মাছ চাষের ঘেরও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে সরকারি সম্পত্তি দখলের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার স্থানীয় পর্যটনসেবী ও বাসিন্দারা একত্রিত হয়ে অবৈধ ঘেরাবেড়ার কিছু অংশ ভেঙে দেন। পরে জেলা প্রশাসন অভিযান চালিয়ে পুরো এলাকা দখলমুক্ত করলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

প্রসঙ্গত, গত বছরও সমুদ্রসৈকত এলাকায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি রাতারাতি দোকানপাট নির্মাণের মাধ্যমে দখল করা হয়েছিল। পরে জেলা প্রশাসনের অভিযানে সেগুলো উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

সম্পর্কিত খবর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন national

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রতিবেদক: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে।

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট দেয়, সেই তরুণ দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় national

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট দেয়, সেই তরুণ দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়

প্রতিবেদক: সংগৃহীত

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব তরুণ মেডিকেলে ডিসকাউন্ট বা বিশেষ সুবিধার আশায় শিবিরকে ভোট দেন, তাদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখা সম্ভব নয়।

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী national

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানী ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আগামী মঙ্গলবার। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।