বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
জাতীয়

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট দেয়, সেই তরুণ দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট দেয়, সেই তরুণ দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর © সংগৃহীত
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব তরুণ মেডিকেলে ডিসকাউন্ট বা বিশেষ সুবিধার আশায় শিবিরকে ভোট দেন, তাদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখা সম্ভব নয়।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকে কীভাবে ভোট দেয় ছাত্ররা। তাদের মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে কিংবা একটা বিশেষ সুবিধা নিয়ে, তাহলে ‘সরি টু সে’, এই তরুণদের নিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না।’

সম্প্রতি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, ‘প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী একটি আসনেও সরাসরি নারী দেয়নি। তারা যদি সরকার গঠন করত, ইন্টেরিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদের সেট করেছিল, একটা উগ্র ধারার যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই রকম একটা দল বাংলাদেশের পার্লামেন্টের বিরোধী দল।’

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বলেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার সব ব্যবস্থা করেছিলেন বলে মন্তব্য করেছেন।

আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, তরুণদের ক্ষমতার লোভ দেখিয়ে বিপথে নেওয়ার দায়ে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

সম্পর্কিত খবর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন national

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রতিবেদক: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে।

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার করল জেলা প্রশাসন national

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার করল জেলা প্রশাসন

প্রতিবেদক: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের হোটেল-মোটেল জোন এলাকায় রাতের আঁধারে টিনের ঘেরাবেড়া দিয়ে দখলে নেওয়া প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী national

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক ও কন্ডাক্টর নারী

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানী ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আগামী মঙ্গলবার। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।