জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর প্রশাসনের একটি সভা রয়েছে। সংশ্লিষ্ট সব অনুষদের ডিন ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা ও সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে চারটি উপকমিটি করা হয়েছিল। তারা বিভিন্ন স্থান পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সভার দিন এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। তবে উপকমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পরবর্তী সময়ে আরো কয়েকটি ধারাবাহিক সভা হবে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে যাবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মিটিং ও পরবর্তী আলোচনার পর বিষয়টি পরিষ্কার হবে।
সম্পর্কিত খবর
admission-info
ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়—‘প্রথম’ নারী শিক্ষক আখতার ইমামের গল্প
প্রতিবেদক: সংগৃহীতআজ ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে নারী শিক্ষকের উপস্থিতি খুবই স্বাভাবিক দৃশ্য। কিন্তু প্রায় সাত দশক আগে এই দৃশ্য ছিল ব্যতিক্রম। এমন এক সময়ে, যখন উচ্চশিক্ষা ও শিক্ষকতা—দুটিই ছিল পুরুষপ্রধান ক্ষেত্র, তখন এক নারী শুধু সেই জগতে প্রবেশই করেননি; দেশের ঐতিহাসিক দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন ‘প্রথম’ হিসেবে। তিনি আখতার ইমাম।
admission-info
দুই বছরের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের পথে UIU Aerial Robotics Team
প্রতিবেদক: সংগৃহীতপ্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় দল হিসেবে SUAS 2026-এ অংশ নিতে যাচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নিত্য তথ্য : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorনিত্য তথ্য বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
নিত্য তথ্য : নতুন উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে
প্রতিবেদক: News Editorনিত্য তথ্য বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।