বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 | আর্কাইভ
ইউজিসি

সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসেট বন্ধ করল ইউজিসি

সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসেট বন্ধ করল ইউজিসি
ইউসেট ও ইউজিসির লোগো © সংগৃহীত
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসেট)। অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ইউজিসি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) সরকার কর্তৃক ২০১৯ সালের ২৮ আগস্টের ২১১ নম্বর স্মারকে ৭ (সাত) বছরের জন্য সামাদবানু টাওয়ার, প্লট নং- ২৯৮-২৯৯, খোর্দ ঘোষপাড়া, উপজেলা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ঠিকানায় অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতিপ্রাপ্ত হয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর চলমান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শীঘ্রই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সদস্য ও মুখপাত্র অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রজ্ঞাপনেই সব বলে দেওয়া হয়েছে। তারা সরকার ও ইউজিসির কোনো নিয়ম মানেনি। এ কারণে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আর কোনও কার্যক্রম চালাতে পারবে না।’

সম্পর্কিত খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা করতে বললেন শিক্ষামন্ত্রী ugc

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা করতে বললেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করতে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিন্তা-ভাবনা ও নীতিমালা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।