বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা করতে বললেন শিক্ষামন্ত্রী
তিনি বলেছেন, পিএইচডি শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে না—তা তো হতে পারে না। এজন্য ইউজিসিকে এখন চিন্তা করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর অনুমতি দিতে তাদের একটি ফরম্যাট (নীতিমালা) তৈরি করতে হবে।
আজ শনিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের দ্বিতীয় ও শেষ দিনে সমাপনী সেশনে তিনি এসব কথা বলেন। সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে যার যার এরিয়াতে কাজ করছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গবেষণার করতে দিতে। আমরা যদি গবেষণা বিশ্ববিদ্যালয় (রিসার্চ ইউনিভার্সিটি) তৈরি না করি, তাহলে আমরা গবেষণায় এগিয়ে যেতে পারবো না। সেজন্য ইউজিসিকে পিএইচডি চালুর অনুমতি দিতে হবে।
এর আগে গত ১৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেদিন ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন।
বক্তব্যে শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে না—এমন প্রশ্ন রেখে তিনি বলেছিলেন, আমাদের ক্রস-বর্ডার শিক্ষা ও প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার।
সম্পর্কিত খবর
ugc
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসেট বন্ধ করল ইউজিসি
প্রতিবেদক: সংগৃহীতইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসেট)। অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউজিসি : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: News Editorইউজিসি বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইউজিসি : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
প্রতিবেদক: News Editorইউজিসি বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইউজিসি : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorইউজিসি বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।