শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়

রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা
নর্থ সাউথ ইউনিভার্সিটি ও লোগো ©সংগৃহীত
প্রতিষ্ঠালগ্ন থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি ক্যাম্পাসে একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মূল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সম্প্রতি ছাত্রদলের একাংশের অবস্থান কর্মসূচি পালনের খবরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নীতি অনুযায়ী প্রতিবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন অফিশিয়াল ইমেইলে জানান, এনএসইউ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ক্যাম্পাসের ভেতরে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার নিয়মটি বজায় রাখছে।

বিজ্ঞপ্তিতে তিনি আরও স্পষ্ট করেন, সদস্যরা ক্যাম্পাসের বাইরে তাঁদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারেন। তবে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এনএসইউ-এর নাম, লোগো, প্রাঙ্গণ বা সম্পত্তি ব্যবহার করা যাবে না।

সম্পর্কিত খবর

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন private-university

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিচালনার জন্য নতুন বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ private-university

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে’ private-university

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে’

প্রতিবেদক: সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬। কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) আয়োজিত এ ফোরামটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।

দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন private-university

দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

প্রতিবেদক: সংগৃহীত

দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি), ঠাকুরগাঁও’। ঠাকুরগাঁও সদরের পূর্ব নারগুন নামক জায়গায় অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি।