মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ
অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬ উদ্বোধন করল এডাস্ট © সংগৃহীত
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ভর্তি শাখা কর্তৃত আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ার এবং ভর্তি শাখার ইন-চার্জ জনাব জাকিয়া আফরোজ সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬ উপলক্ষে প্রদত্ত বিশেষ ছাড় ও ওয়েভারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

সম্পর্কিত খবর

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন private-university

বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিচালনার জন্য নতুন বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে’ private-university

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে’

প্রতিবেদক: সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬। কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) আয়োজিত এ ফোরামটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।

দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন private-university

দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

প্রতিবেদক: সংগৃহীত

দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি), ঠাকুরগাঁও’। ঠাকুরগাঁও সদরের পূর্ব নারগুন নামক জায়গায় অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি।

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার private-university

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার

প্রতিবেদক: সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নজরুল বর্ষ উপলক্ষে ‘বিদ্রোহ ও সাম্যের বাংলাদেশ: নজরুলের শিল্পচেতনায় তারুণ্যের জয়গান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ আগস্ট) বাংলা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।