মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ফুটবল

মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড গড়লেন রোনালদো

মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড গড়লেন রোনালদো
মেসি ও রোনাদো
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তাঁকে সমবেদনা জানিয়ে আবেগঘন মন্তব্য করছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বী মেসির কঠিন সময়ে রোনালদোর এই সহমর্মিতার বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে মেসির পোস্টে করা রোনালদোর মন্তব্যটি এরই মধ্যে ৬৪ লাখের বেশি লাইক পেয়েছে। এতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া মন্তব্যের রেকর্ড গড়েছেন তিনি।

বাবার মৃত্যুর পর মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেন। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর প্রতি সমবেদনা জানাতে থাকেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এর মধ্যেই মেসির পোস্টে রোনালদোর মন্তব্যটি সবার নজর কাড়ে।

মেসির পোস্টে রোনালদো লেখেন, ‘এই কঠিন সময়ে তোমাকে ও তোমার পরিবারের সবাইকে অনেক বড় একটি আলিঙ্গন। শক্ত থাক, লিও।’

রোনালদোর এই মন্তব্য প্রকাশের তিন দিনেরও কম সময়ের মধ্যে ৬৪ লাখের বেশি লাইক পায়। পরে লাইক সংখ্যা প্রায় ৬৫ লাখে পৌঁছে যায়। এর ফলে ইনস্টাগ্রামে কোনো পোস্টের নিচে করা মন্তব্য হিসেবে এটিই সর্বোচ্চ লাইক পাওয়া মন্তব্যের রেকর্ড গড়ে।

আগের রেকর্ডটিও ছিল রোনালদোর দখলে। ২০২৪ সালে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন রোনালদো। সেই মন্তব্য ২০২৫ সালের শেষ দিকে ৬০ লাখের বেশি লাইক পায়।

আরও পড়ুন: রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদানের পর রোনালদো লিখেছিলেন, ‘এবার আমার দেখার পালা। বার্নাব্যুতে তোমাকে আলো ছড়াতে দেখার জন্য মুখিয়ে আছি। #হালা মাদ্রিদ।’

তবে এবার মেসির কঠিন সময়ে রোনালদোর সহমর্মিতার বার্তা তাঁর নিজের আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

মেসির বাবার মৃত্যুতে শোক জানিয়ে রোনালদোর বার্তা বুধবার মেসি তাঁর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তাঁকে স্মরণ করে আবেগঘন একটি লেখা প্রকাশ করেন। মৃত্যুর সময় হোর্হে মেসির বয়স হয়েছিল ৬৮ বছর।

মেসি ইনস্টাগ্রামে লেখেন, ‘বাবা, তুমি আর নেই—এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমাকে আর দেখতে পাব না, তোমার সঙ্গে আর কথা বলতে পারব না—এটা ভাবাও আমার জন্য খুব কঠিন। আমি জানি, তুমি কষ্ট পাচ্ছিলে এবং তোমার চলে যাওয়াই হয়তো ভালো হয়েছে। কিন্তু তুমি অনেক আগেই চলে গেলে। আমাদের এখনো একসঙ্গে অনেক কিছু উপভোগ করার বাকি ছিল। শেষ বিশ্বকাপে আমাকে খেলতে দেখার জন্য তুমি অনেক আগ্রহী ছিলে। কিন্তু বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে তোমার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সেটিই ছিল প্রথমবার, যখন তুমি আমার কোনো টুর্নামেন্টে থাকতে পারোনি।’

মেসি আরও লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবল খেলছিলাম, আর এখন দীর্ঘদিন ফুটবল চালিয়ে যাব কি না, তা নিয়েও আমার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে। শেষ পর্যন্ত পৌঁছাতে আমাদের আর খুব বেশি সময় বাকি ছিল না। তুমি আর একটু সময় ধরে রাখতে পারলে না কেন? তাহলে আমরা একসঙ্গে শেষ প্রান্তে পৌঁছাতে পারতাম।’

মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বছরের পর বছর আলোচনা হলেও মেসির ব্যক্তিগত কঠিন সময়ে রোনালদোর এই সহমর্মিতা দুই তারকার সম্পর্কের মানবিক দিকটি সামনে এনেছে।

সম্পর্কিত খবর

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক football

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক

প্রতিবেদক: সংগৃহীত

লিওনেল মেসির দুটি চমৎকার অ্যাসিস্ট সত্ত্বেও জয় পায়নি ইন্টার মায়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। আটলান্টার হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন ব্রেল এমবোলো। তাঁর নায়কোচিত গোলেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আটলান্টা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের সাবেক ফুটবলার Tiago Manuel Correia (Bebé)—এবার বাংলাদেশের ফুটবলে! football

ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের সাবেক ফুটবলার Tiago Manuel Correia (Bebé)—এবার বাংলাদেশের ফুটবলে!

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশের ক্লাব ফুটবলে এবার দেখা গেল এক বড় চমক। ইউরোপের জনপ্রিয় দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বেনফিকার হয়ে খেলা পর্তুগিজ বংশোদ্ভূত কেপ ভার্দিয়ান ফুটবলার Tiago Manuel Correia, যিনি ফুটবল বিশ্বে Bebé নামে পরিচিত, তাকে দলে ভেড়ানোর খবর সামনে এসেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের।

চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল football

চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল

প্রতিবেদক: সংগৃহীত

শেষ চারটি দল মূল প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করার পর বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্রয়ের জন্য সিডিং পট চূড়ান্ত হয়েছে।

মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের football

মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের

প্রতিবেদক: সংগৃহীত

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের বিচার চলার মধ্যেই মামলায় জমা দেওয়া মেডিকেল নথি নিয়ে বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান। তদন্তে ম্যারাডোনার নামে জমা দেওয়া কিছু মেডিকেল পরীক্ষার রিপোর্ট আসলে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার বলে জানা গেছে।