বুধবার; 07 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 07 অক্টোবর 2026 | আর্কাইভ
ফুটবল

ঢাকাকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে রংপুরের দাপুটে শুরু।

ঢাকাকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে রংপুরের দাপুটে শুরু।
ঢাকাকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে রংপুরের দাপুটে শুরু।
মিথুনের হ্যাটট্রিকে বড় জয়, সোহান ও শহীদের গোলে ব্যবধান আরও বাড়ায় রংপুর।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (DCU) কবি নজরুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘দেশমাতা বেগম খালেদা জিয়া স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রংপুর বিভাগ। প্রথম ম্যাচে ঢাকা বিভাগকে ৫-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রংপুর। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে দলটি। দুর্দান্ত পারফরম্যান্সে রংপুরের হয়ে হ্যাটট্রিক করেন মিথুন।

মিথুনের তিন গোলের পাশাপাশি সোহান ও শহীদ একটি করে গোল করে দলের ব্যবধান আরও বাড়ান। অন্যদিকে ঢাকার হয়ে একমাত্র গোলটি করেন বিশাল।

ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক করা মিথুন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তার ইনজুরি রংপুর শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করলেও শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রংপুর বিভাগ।

গোলদাতারা:

রংপুর বিভাগ: মিথুন (৩), সোহান (১), শহীদ (১) ঢাকা বিভাগ: বিশাল (১)

রংপুরের এই দাপুটে জয় টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

মেসির এক গোল, দুই অ্যাসিস্টে জয়, স্মরণীয় বিদায় আর্জেন্টাইন মহাতারকার football

মেসির এক গোল, দুই অ্যাসিস্টে জয়, স্মরণীয় বিদায় আর্জেন্টাইন মহাতারকার

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ—তাও আবার গোল ও দুই অ্যাসিস্টে দলকে জয় এনে দিয়ে। লিওনেল মেসির জন্য এর চেয়ে সুন্দর বিদায় আর কী হতে পারে! বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।

এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে football

এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে

প্রতিবেদক: সংগৃহীত

ফ্রান্সের ডাগআউটে জিনেদিন জিদানের অধ্যায় শুরু হলো জয় দিয়ে। নতুন কোচের ৪-৩-৩ ছকে খেলতে নেমে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে গোল করার পর চোট পেয়ে মাঠ ছাড়ায় জয় ছাপিয়ে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে ফরাসি শিবিরে।

মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা football

মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

প্রতিবেদক: সংগৃহীত

আর্জেন্টাইনদের পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। কিংবদন্তি এই ফুটবলারের বিদায়ী ম্যাচ ঘিরে এরই মধ্যে নানা পরিকল্পনা সাজিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এর মধ্যেই দুঃসংবাদ পেল দলটি, চোটের কারণে ছিটকে গেছেন দুই ফুটবলার থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ।

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক football

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক

প্রতিবেদক: সংগৃহীত

লিওনেল মেসির দুটি চমৎকার অ্যাসিস্ট সত্ত্বেও জয় পায়নি ইন্টার মায়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। আটলান্টার হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন ব্রেল এমবোলো। তাঁর নায়কোচিত গোলেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আটলান্টা।