শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষা প্রশাসন

১৮ বছরেও গড়ে ওঠেনি পাবিপ্রবির কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

১৮ বছরেও গড়ে ওঠেনি পাবিপ্রবির কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ছবি : সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ফলে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সীমিত হয়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের অনেকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁদের কেউ কেউ আন্তর্জাতিক পর্যায়েও গবেষণায় সাফল্য অর্জন করেছেন। তবে তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর জন্য এখনো গড়ে ওঠেনি কোনো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্টদের মতে, একটি কার্যকর অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, উচ্চশিক্ষা, গবেষণা ও ইন্টার্নশিপের বিষয়ে অভিজ্ঞ সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা পেতে পারেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ইইই বিভাগের সাবেক শিক্ষার্থী ও ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহা. অহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পার হলেও কার্যকর কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে না ওঠা হতাশাজনক। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক একটি সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের ইইসিই বিভাগের সাবেক শিক্ষার্থী জি এম মেহেদী হাসান মনে করেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলে সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অর্জন বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নেও তাঁদের অংশগ্রহণ বাড়বে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে দ্রুত একটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ব্যাচের সাবেক শিক্ষার্থীদের একটি অভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে বর্তমান শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ! education-administration

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ!

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণকাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না।

সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প্রতিমন্ত্রীর, প্রথম পুরস্কার ১ লাখ টাকা education-administration

সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প্রতিমন্ত্রীর, প্রথম পুরস্কার ১ লাখ টাকা

প্রতিবেদক: সংগৃহীত

নিজ এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে তার কার্যকর সমাধান খুঁজবে শিক্ষার্থীরা। সেই সমাধান উপস্থাপনের সুযোগও পাবে তারা। ঢাকা-১৩ আসনের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করছেন ঢাকা-১৩ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।