শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ফুটবল

ভিসি স্পোর্টস উইকে ইসলামিক স্টাডিজকে জেতালেন জনি: ৭ গোল ও ২ অ্যাসিস্টে দুর্দান্ত পারফরম্যান্স

ভিসি স্পোর্টস উইকে ইসলামিক স্টাডিজকে জেতালেন জনি: ৭ গোল ও ২ অ্যাসিস্টে দুর্দান্ত পারফরম্যান্স
মো: জনি আকন্দ
উত্তরা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’-এর ফুটবলে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী মো: জনি আকন্দ। পুরো টুর্নামেন্ট জুড়ে একাই ৭টি গোল এবং ২টি অ্যাসিস্ট করে নিজের বিভাগকে এনে দিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ জয়।
ইসলামিক স্টাডিজ টিমের ম্যানেজারের দায়িত্বে এবং প্রতিটি ম্যাচে দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ (জয়)। তার সঠিক দিকনির্দেশনা ও ডাগআউটে দক্ষ ব্যবস্থাপনায় মাঠের পারফরম্যান্সে বাড়তি অনুপ্রেরণা পেয়েছে দলটি।

জনির একক নৈপুণ্যের পাশাপাশি এই অর্জনে দলের বাকি খেলোয়াড়দের অবদানও ছিল অনস্বীকার্য। পুরো টুর্নামেন্ট জুড়ে কিম, তারেক ও বায়েজিদ চমৎকার মাঠের সমন্বয় এবং গোলরক্ষক রবিউলের পোস্টের নিচে দেয়ালসম প্রতিরোধ দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে সুরক্ষিত রেখেছে। তাদের দলগত প্রচেষ্টা ও সুদৃঢ় পারফরম্যান্সের ওপর ভর করেই টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছে ইসলামিক স্টাডিজ।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন জনি। ম্যাচভিত্তিক তার পারফরম্যান্সের বিবরণ নিচে তুলে ধরা হলো: * প্রথম ম্যাচ (ফিজিক্যাল এডুকেশন বনাম ইসলামিক স্টাডিজ): টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিজিক্যাল এডুকেশনকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করে ইসলামিক স্টাডিজ। এই ম্যাচে জনি একাই হ্যাটট্রিক (৩ গোল) করার পাশাপাশি ১টি গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেন।
* দ্বিতীয় ম্যাচ (গণিত বনাম ইসলামিক স্টাডিজ): দ্বিতীয় ম্যাচে গণিত বিভাগের বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় ইসলামিক স্টাডিজ। দলের দুটি গোলই আসে জনির পা থেকে।
* তৃতীয় ম্যাচ (বিবিএ বনাম ইসলামিক স্টাডিজ): গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী বিবিএ বিভাগকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করে ইসলামিক স্টাডিজ। এই ম্যাচেও জনি ২টি গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেন।
সব মিলিয়ে ভিসি স্পোর্টস উইকের ৩টি ম্যাচে ৭টি গোল ও ২টিতে সহায়তা করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্ট্রাইকার।

বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্ট ছাড়াও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন জনি। ঢাকার ফুটসাল ও করপোরেট সার্কিটে তিনি এক পরিচিত নাম। নিয়মিত অংশ নিচ্ছেন একাধিক জাতীয় ও স্থানীয় টুর্নামেন্টে। এর মধ্যে উল্লেখযোগ্য:
* ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
* এএমএ কফি ক্যাম্পাস ফুটসাল
* ঢাকা করপোরেট ফুটসাল টুর্নামেন্ট
* জেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ও প্রফেশনাল টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ইসলামিক স্টাডিজ বিভাগ তার এই সাফল্য ও ধারাবাহিকতার ধারা সামনেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সম্পর্কিত খবর

রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক football

রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক

প্রতিবেদক: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবারের মতো ২৭ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা। পাশাপাশি পাঁচজনকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে কোচ জর্জ জেসুস।

রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ football

রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর এবার মুখ খুলেছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে অধিনায়ককে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত রোনালদোর সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া আর কিছু করার ছিল না বলেও স্বীকার করেছেন এই কোচ।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগিয়ে? football

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগিয়ে?

প্রতিবেদক: সংগৃহীত

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য, অন্যজনের আন্তর্জাতিক ফুটবলকে বিদায়—দুই ঘটনার কোনটি বিশ্বজুড়ে বেশি মানুষের আগ্রহের কেন্দ্র ছিল, এবার গুগল সার্চের পরিসংখ্যানে মিলেছে এই উত্তর।

ঢাকাকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে রংপুরের দাপুটে শুরু। football

ঢাকাকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে রংপুরের দাপুটে শুরু।

প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

মিথুনের হ্যাটট্রিকে বড় জয়, সোহান ও শহীদের গোলে ব্যবধান আরও বাড়ায় রংপুর