বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ব্রেকিং নিউজ

ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স নিয়ে কী ভাবছেন মার্ক জাকারবার্গ

ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স নিয়ে কী ভাবছেন মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ ছবি: Fortune
মহাবিশ্বের অজানা রহস্যের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগৎ প্রতিদিন আমাদের সামনে উন্মোচন করছে নতুন বিস্ময়। হাতের মুঠোয় থাকা খুদে যন্ত্রগুলো এখন হয়ে উঠছে স্বয়ংক্রিয় চিন্তার কেন্দ্রবিন্দু। আর তাই কম্পিউটারেই স্থানীয়ভাবে এআই এজেন্ট পরিচালনার সুযোগ দিতে সম্প্রতি ‘মিউজ গ্লিমার’ নামের একটি ওপেন–ওয়েট মডেল প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স ভাবনা বাস্তবায়নের স্পষ্ট চিত্র নতুন এআই মডেলটিতে ফুটে উঠেছে।

গত বছর মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, উন্নত এআই মডেল কেবল কয়েকটি প্রতিষ্ঠানের হাতে আটকে না রেখে সাধারণ মানুষের ক্ষমতায়নে ব্যবহার করা উচিত। তবে নিরাপত্তার স্বার্থে শক্তিশালী মডেলগুলো উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গত সোমবার প্রকাশিত এক চিঠিতে জাকারবার্গ তাঁর সেই ভাবনার পুনরাবৃত্তি করে বলেন, সুপারইন্টেলিজেন্স সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত ক্ষমতায়নের এক নতুন যুগ শুরু করার সুযোগ রয়েছে। এর ফলে মানুষ তাদের আগ্রহ অনুযায়ী কাজ করার পাশাপাশি নিজেদের জীবনকে আগের চেয়ে অনেক বেশি উন্নত করতে পারবে। মিউজ গ্লিমারের মাধ্যমে তৈরি ব্যক্তিগত এআই এজেন্ট ২৪ ঘণ্টা মানুষের হয়ে সম্পর্ক উন্নত, স্বাস্থ্য, ক্যারিয়ার, অর্থায়ন ও গৃহস্থালি কাজ সামলাতে সাহায্য করবে। সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো, সবাই বিনা মূল্যে বা কম খরচে মডেলটি ব্যবহারের সুবিধা পাবেন।

জাকারবার্গের তথ্যমতে, মিউজ গ্লিমার মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা ধাপে ধাপে জটিল কাজ সম্পাদন করা এআই এজেন্ট চালাতে পারে। একটিমাত্র সাধারণ জিপিইউযুক্ত ম্যাক বা পারসোনাল কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যাবে মিউজ গ্লিমার। এমনকি ইন্টারনেট সংযোগ থাকুক বা না থাকুক, যেকোনো স্থানে সার্বক্ষণিকভাবে কাজ করতে পারবে এআই মডেলটি।

মিউজ গ্লিমারের সব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে ছোট আকারের গ্লিমার মডেলটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। নতুন এআই মডেলটির বিষয়ে জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মেটা ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার সমর্থন করে। আর তাই মডেলটি উন্মুক্ত করতে পেরে মেটা গর্বিত।

সূত্র: টেকক্রাঞ্চ

সম্পর্কিত খবর

আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস breaking-news

আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস

প্রতিবেদক: সংগৃহীত

অপ্রতীমকে হত্যার ঘটনায় আটকের আগে ফেসবুকে শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন আটক শাহরিয়া আনাস। সেখানে অপ্রতীমের সঙ্গে তার পরিচয় ও কথোপকথনের কথা উল্লেখ করেন তিনি।

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ breaking-news

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

প্রতিবেদক: সংগৃহীত

একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা শিশু ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের পরিবার। গতকাল শুক্রবার বিকেল থেকে ছেলেকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা পরিবার আজ শনিবার তার মরদেহ উদ্ধারের খবর পায়।

অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ breaking-news

অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে অপ্রতিমের মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা breaking-news

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

উচ্চমানের গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শীর্ষ ২ শতাংশ কিউ-ওয়ান জার্নালে গবেষণা প্রকাশের জন্য তারা ‘টপ ২% ব্র্যাকইউ রিসার্চার’ সম্মাননা পেয়েছেন।