মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত
২৫ আগস্ট শুরু হওয়া কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় © সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিইআরএম) এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি ওয়ার্কশপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৫ আগস্ট (মঙ্গলবার) শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বুয়েটের সিইআরএমের পরিচালক অধ্যাপক ড. শেখ মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আমান উদ্দিন, দেশ বরেণ্য পানিসম্পদ বিশেষজ্ঞ প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রকৌশল কূটনীতিকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের ওপর বিশেষ জোর দেন, যা আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ভবিষ্যতের জলবায়ু, জ্বালানি এবং সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।