বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ব্রেকিং নিউজ

বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন

বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬
এক্সপোর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল আলোচনা ও কোম্পানির স্টেজ সেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে থাকবে কেমিক্যাল প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা ও মূল্যায়ন, প্যানেল আলোচনা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এতে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব সমাধান তুলে ধরবে। পাশাপাশি থাকবে কোম্পানি স্টেজ সেশন, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সমাধান সম্পর্কে তুলে ধরবে। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এক্সপোতে থাকবে প্যানেল আলোচনা, যেখানে টেক্সটাইল কেমিক্যাল শিল্পের বিশেষজ্ঞরা টেকসই কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, আধুনিক ডাইং ও ফিনিশিং প্রযুক্তি এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। এতে শিল্পক্ষেত্রের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

এক্সপোতে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি থাকবে গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, টেকসই ডাইং ও ফিনিশিং, বর্জ্যপানি পরিশোধন, উন্নত কেমিক্যাল প্রযুক্তি এবং স্মার্ট টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ তুলে ধরবেন। প্রতিটি দলে দুজন করে অংশগ্রহণকারী থাকতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত সেরা ২০টি দল চূড়ান্ত পোস্টার উপস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান, টেক্সটাইল শিল্পের পেশাজীবী, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্রের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

এ বিষয়ে বুটেক্স ওয়েট প্রসেস ক্লাবের সভাপতি উৎস কারন বলেন, ডাই কেম এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে চাই। শিক্ষার্থীদের গবেষণা, নতুন প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার পাশাপাশি শিল্পের সঙ্গে তাদের সংযোগ তৈরিও আমাদের অন্যতম লক্ষ্য।

এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য, অংশগ্রহণের নিয়ম ও নিবন্ধনের লিংক আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস breaking-news

আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস

প্রতিবেদক: সংগৃহীত

অপ্রতীমকে হত্যার ঘটনায় আটকের আগে ফেসবুকে শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন আটক শাহরিয়া আনাস। সেখানে অপ্রতীমের সঙ্গে তার পরিচয় ও কথোপকথনের কথা উল্লেখ করেন তিনি।

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ breaking-news

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

প্রতিবেদক: সংগৃহীত

একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা শিশু ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের পরিবার। গতকাল শুক্রবার বিকেল থেকে ছেলেকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা পরিবার আজ শনিবার তার মরদেহ উদ্ধারের খবর পায়।

অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ breaking-news

অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে অপ্রতিমের মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা breaking-news

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

উচ্চমানের গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শীর্ষ ২ শতাংশ কিউ-ওয়ান জার্নালে গবেষণা প্রকাশের জন্য তারা ‘টপ ২% ব্র্যাকইউ রিসার্চার’ সম্মাননা পেয়েছেন।