বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্বের সুযোগ কাজে লাগিয়ে এ বিনিয়োগ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেল সিনার্জি রুমে সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘CEO and Senior Executives Roundtable’-এ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। ‘Technology Investment and Strategic Partnerships for Bangladesh’s Growth’ প্রতিপাদ্যে আয়োজিত এ আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে। এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ দেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গোলটেবিল আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
আলোচনা সঞ্চালনা করেন কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদ। এতে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন। বাংলাদেশের প্রযুক্তি খাতে সম্ভাব্য এ বিনিয়োগ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চপ্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
institution-jobs
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
প্রতিবেদক: সংগৃহীতপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা আব্দুল কাইয়ুম এবারও নিয়োগপত্র পাননি। তিনি ফেনী জেলার বাসিন্দা।
শিক্ষাপ্রতিষ্ঠান : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: News Editorশিক্ষাপ্রতিষ্ঠান বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
প্রতিবেদক: News Editorশিক্ষাপ্রতিষ্ঠান বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorশিক্ষাপ্রতিষ্ঠান বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।