ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই
বৃত্তির সুযোগ-সুবিধা
হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তিতে ডিগ্রির মেয়াদ অনুযায়ী মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ হলো—
১ থেকে ২ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা)।
৩ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)।
৪ থেকে ৫ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা)।
বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ আনুমানিক। বিনিময় হারের পরিবর্তনের কারণে এ পরিমাণ কমবেশি হতে পারে।
আবেদনের যোগ্যতা
জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের এপ্রিল অথবা শরৎকালীন সেশনে গ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনা শুরু করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের যেসব শর্ত পূরণ করতে হবে—
বয়সসীমা: মাস্টার্স প্রোগ্রাম শুরু করার সময় সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডি প্রোগ্রাম শুরু করার সময় সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে।
ভাষাগত দক্ষতা: জাপানি ভাষায় মৌলিক কথোপকথনে সক্ষম হতে হবে। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
দেশের উন্নয়নে অবদান: পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে উন্নয়নমূলক কাজে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে।
গবেষণার পরিকল্পনা: গবেষণার বিষয় এবং সেই গবেষণা নিজ দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত নথি ও ভিডিও জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র।
৩. বিস্তারিত গবেষণা প্রস্তাবনা।
৪. সুপারভাইজার বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র ।
৫. বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার বা গ্রহণপত্র।
৬. গবেষণাসংক্রান্ত দুই মিনিটের একটি ভিডিও উপস্থাপনা।
৭. ঐচ্ছিকভাবে ৩০ সেকেন্ডের একটি আত্মপরিচয়মূলক ভিডিও ।
গবেষণা প্রস্তাবনায় গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে এর সম্ভাব্য অবদান এবং আগের গবেষণা বা শিক্ষাগত অর্জনের বিবরণ দিতে হবে। সব নথি ও ভিডিও ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করে জমা দিতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
আগ্রহী প্রার্থীদের হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে যোগ্যতা ও প্রয়োজনীয় নথির নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়া উচিত।
আবেদন শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
প্রাথমিক ফল প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৭।
সাক্ষাৎকার: ৯ ফেব্রুয়ারি ২০২৭; টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে।
চূড়ান্ত ফল প্রকাশ: ৩১ মার্চ ২০২৭।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করুন এখানে।
বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন- https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/
সম্পর্কিত খবর
internship
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
প্রতিবেদক: সংগৃহীতআন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জাপানের ইউনাইটেড নেশনস ইউনির্ভাসিটি (United Nations University)। জাতিসংঘের রেক্টর অফিসে আয়োজিত এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পেশাজীবী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
ইন্টার্নশিপ : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইন্টার্নশিপ : নতুন উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইন্টার্নশিপ : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।