ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (United Nations University – UNU) মর্যাদাপূর্ণ জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম এটি।
ইন্টার্নশিপটি ২০২৭ সালের ১ মার্চ শুরু হয়ে ২৭ আগস্ট ২০২৭ এ শেষ হবে। এই সময়কালে অংশগ্রহণকারীরা জাতিসংঘের অভ্যন্তরীণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মূল্যবান পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
*বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন;
*আবেদনকারীদের স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, অথবা আবেদনপত্র জমাদানের তারিখ থেকে দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে;
*বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে আইইএলটিএস বা টোয়েফল আবশ্যক নয়, যদি পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে বা মাতৃভাষা ইংরেজি হয়;
সুযোগ-সুবিধা
*বিনা খরচে অফিস স্পেস ব্যবহার করার সুযোগ;
*মাসিক ভাতা প্রদান করা হবে, যা দিয়ে জাপানে বসবাস ও যাতায়াতের খরচ মেটানো যাবে;
*অফিসের লাইব্রেরি ও জিম ব্যবহার করার সুবিধা থাকবে;
*আন্তর্জাতিক পরিবেশে কাজ করে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;
*অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
*প্রতি মাসে ১.৫ দিন ছুটি। অফিশিয়াল ছুটির দিন ও সাপ্তাহিক ছুটি আলাদা থাকবে;
দায়িত্ব ও কাজের পরিধি
জুনিয়র ফেলোরা রেক্টর অফিসের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন, যার মধ্যে রয়েছে:
*প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন তৈরি;
*ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি);
*মিটিং সমন্বয়;
*সম্পাদকীয় সহায়তা;
*যোগাযোগ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা;
প্রয়োজনীয় কাগজপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*কভার লেটার;
*আবেদন ফরম;
*ফান্ডিং ফরম;
*দুটি সুপারিশপত্র ও ফরম;
*ভাষাদক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়);
আবেদনপদ্ধতি
আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে অনলাইন (Zoom) বা ফোনে সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-https://careers.unu.edu/o/junior-fellows-internship-spring2027
আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।
সম্পর্কিত খবর
internship
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই
প্রতিবেদক: সংগৃহীতজাপানে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন । ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ডিগ্রির মেয়াদ অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার জাপানি ইয়েন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইন্টার্নশিপ : নতুন উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
ইন্টার্নশিপ : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: News Editorইন্টার্নশিপ বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।