শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষা মন্ত্রণালয়

প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ

প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
সহকারী শিক্ষক © সংগৃহীত
দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মনোনীত মাদ্রাসার ২৬ ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখার সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) কর্তৃক গত ৩০ আগস্ট থেকে দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের জন্য ১৯ আগস্টের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের তালিকা মনোনয়ন দেওয়া হয়েছিল।

কিন্তু সংযুক্ত তালিকায় বর্ণিত মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আদেশ অমান্য করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের অনুপস্থিতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮(গ) বিধি অমান্যের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মনোনীত প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত ৬ জুলাই ‘মনোনীত প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত’ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সংযুক্ত তালিকায় বর্ণিত মাদ্রাসার সুপার ও ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা ওই আদেশও অমান্য করেছেন।

এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সংশ্লিষ্টদের নিম্নস্বাক্ষরকারীর কাছে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে নির্দেশনায়।

সম্পর্কিত খবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে education-ministry

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইলের এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।

নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে education-ministry

নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে

প্রতিবেদক: সংগৃহীত

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার পেতে পারেন। তবে কে কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের ওপর। আজ সোমবার (৫ অক্টোবর) থেকে এ কার্যক্রম শুরু হবে। ২০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর education-ministry

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

প্রতিবেদক: সংগৃহীত

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বা শিক্ষা স্রোতধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের রাষ্ট্র বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি education-ministry

বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

প্রতিবেদক: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষা–সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।