এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইলের এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ জানানো হয়। ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
অনলাইনে ফলাফল দেখার নিয়ম
অনলাইনে ফল দেখতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার ধরন, সাল, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিটও সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানতে যা করতে হবে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাটে লিখতে হবে:
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এখানে ‘DHA’-এর পরিবর্তে নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং ‘123456’-এর পরিবর্তে পরীক্ষার রোল নম্বর লিখতে হবে।
একসঙ্গে ফল পাবে শিক্ষাপ্রতিষ্ঠানও
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে তাদের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। ফল প্রকাশের তারিখ ঘনিয়ে আসায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা বাড়ছে।
হ্যাশট্যাগ: #এইচএসসি২০২৬ #HSCResult2026 #এইচএসসি_রেজাল্ট #পরীক্ষারফল #শিক্ষাসংবাদ #EducationNews #CampusLenzBD
সম্পর্কিত খবর
education-ministry
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে
প্রতিবেদক: সংগৃহীতনতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার পেতে পারেন। তবে কে কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের ওপর। আজ সোমবার (৫ অক্টোবর) থেকে এ কার্যক্রম শুরু হবে। ২০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
education-ministry
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
প্রতিবেদক: সংগৃহীতদাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মনোনীত মাদ্রাসার ২৬ ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
education-ministry
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
প্রতিবেদক: সংগৃহীতসদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বা শিক্ষা স্রোতধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের রাষ্ট্র বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
education-ministry
বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
প্রতিবেদক: সংগৃহীতমেহেরপুরের গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষা–সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।