শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ব্রেকিং নিউজ

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়
ঘূর্ণিঝড় ‘মুরাসু’
সোমবার (২ নভেম্বর) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার সকালে আইএমডির সর্বশেষ আপডেটে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মুরাসু গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান করছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওঙ্গোল থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ৩ নভেম্বর ভোর ৪টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে ওঙ্গোলের কাছাকাছি ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।

উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও সকালের দিকে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। সেখানকার একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সম্পর্কিত খবর

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী breaking-news

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে সময় কাটান অনেক শিক্ষার্থী। অথচ চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের অনেককেই মডেল টেস্ট ও অনুশীলনের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুতির এই ব্যয় অনেক সময় বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রলিংয়ের অভ্যাসকে শেখার সুযোগে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি অ্যাপ ‘Porikkhadaw Al’ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি breaking-news

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

প্রতিবেদক: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় breaking-news

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

প্রতিবেদক: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু breaking-news

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

প্রতিবেদক: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।