মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

পাবনা মেডিকেল কলেজের প্রধান ফটকে বেহাল দশা, ধান লাগালেন শিক্ষার্থীরা

পাবনা মেডিকেল কলেজের প্রধান ফটকে বেহাল দশা, ধান লাগালেন শিক্ষার্থীরা
বৃহস্পতিবার ধান লাগান শিক্ষার্থীরা © সংগৃহীত
পাবনা মেডিকেল কলেজের (পামেক) প্রধান ফটকে সড়কের বেহাল দশা। দীর্ঘদিন দাবি-দাওয়া জানিয়ে এসেও রাস্তা সংস্কার না হওয়ায় এবার ধান গাছ রোপণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কলেজের প্রধান ফটকের সামনে এই গাছ রোপণ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত দুই মাস ধরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাস্তাটি ভেঙে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু দাবি-দাওয়া জানিয়ে আসলেও কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় সড়কটিতে চলাচল মুশকিল হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এমবিবিএস চতুর্থ ব্যাচের একজন শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজে প্রবেশের প্রধান ফটক এটি। অথচ বৃষ্টি হলে এরপর কয়েকদিন আর জুতা নিয়ে কলেজে যাওয়া যায় না। জুতা খুলে হাতে নিয়ে কাদা মাড়িয়ে পার হতে হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা দাবি জানিয়ে এসেছি। ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদলও এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে। এমনকি প্রিন্সিপালও সড়কটি সংস্কারের জন্য বারবার বলে আসছেন। কিন্তু এটি সংস্কার করা হচ্ছে না। এ অবস্থায় আমরা প্রতিবাদস্বরূপ ধান রোপণ করেছি।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।