বুধবার; 11 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 11 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
পলিটেকনিক ইনস্টিটিউট
চলতি শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রায় ৪০ হাজার আসনের বিপরীতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। ফলে আসনপ্রতি প্রায় দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও অ্যাপটিচুড টেস্টের ওপর মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। এর সঙ্গে এসএসসির জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) থেকে ৩০ নম্বর যোগ করা হবে।

বিষয়ভিত্তিক মানবণ্টনের মধ্যে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ২০, সাধারণ বিজ্ঞানে ২০ এবং অ্যাপটিচুড টেস্টে ১০ নম্বর থাকবে। এসএসসির জিপিএর জন্য নির্ধারিত থাকবে ৩০ নম্বর।

বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে মোট ৫০টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং দুটি বিশেষায়িত বা মনোটেকনিক ইনস্টিটিউট।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১১ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম চালু ছিল। তবে ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। পরে ওই নিয়ম বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়।

সম্পর্কিত খবর

দেড় মাস পিছিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা education

দেড় মাস পিছিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রতিবেদক: দেড় মাস পিছিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে এ পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।</p><p>মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত education

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর এবং বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।