মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

নেপালে ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের জার্নালিজম বিভাগের অংশগ্রহণ

নেপালে ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের জার্নালিজম বিভাগের অংশগ্রহণ
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এডাস্টের শিক্ষক ও গবেষক
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একটি প্রতিনিধিদল নেপালে অনুষ্ঠিত ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করেছে।

আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এডাস্টের শিক্ষকরা সাংবাদিকতা, গবেষণা ও চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সম্মেলনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদ আদিবাসী ভাষার সাংবাদিকতা বিষয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। অন্যদিকে বিভাগের প্রভাষক কেয়া বোস সম্মেলনের একজন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন এবং আদিবাসী ভাষা, গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। তাঁদের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। এছাড়া সম্মেলনে প্রদর্শিত হয় বিভাগের প্রভাষক ফরহাদ আলম পরিচালিত তথ্যচিত্র Kagojer Manush – The Paper Man।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে এডাস্টের শিক্ষক ও গবেষকদের সক্রিয় অংশগ্রহণকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। গবেষণাপত্র উপস্থাপন, প্যানেল আলোচনায় অংশগ্রহণ এবং তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এডাস্টের একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমের পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।