নেপালে মৃত্যু বেড়ে ৩৯০, নিখোঁজ ১৫০০
শুক্রবার (২৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতের মধ্যে নেপালেই ৩৯২ জন এবং তিব্বত অংশে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে নেপালের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী ৩৪টি দেশের ৬৬৮ জন বিদেশী পর্যটক রয়েছেন, যাদের মধ্যে ভারতের ১৭৭ জন, আমেরিকার ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন, কানাডার ২৫ জন এবং চীনের ১০০ জন নাগরিক রয়েছেন।
এছাড়া তিব্বতের জিরোং কাউন্টিতে আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬০ জন বিদেশী। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজে দিকনির্দেশনা দিয়েছেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সড়কপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
সেনাবাহিনী ও পুলিশের ৫ হাজারেরও বেশি সদস্য এবং সরকারি-বেসরকারি হেলিকপ্টার ব্যবহার করে আক্রান্তদের উদ্ধার ও ভারতীয় সহায়তায় পাঠানো ত্রাণসামগ্রী পৌঁছানো হচ্ছে। ইতোমধ্যে আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গ থেকে আটকে পড়া ৩৫০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রারম্ভিক গবেষণায় জানা গেছে, হিমবাহের বরফ ও পাথর ধসে লেন্দে নদীতে বাধা তৈরির পর এই বিশাল বন্যার উৎপত্তি হয়। যা ৪.৪ মাত্রার একটি ভূকম্পন তরঙ্গ সৃষ্টি করেছিল। এই বন্যায় ১৫টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়ে ৪৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। একই সাথে ভারত সীমান্তবর্তী বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যে সতর্কতা জারি করে কয়েক হাজার মানুষ স্থানান্তর করেছে।
পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ ২০ লাখ ডলার, আমেরিকা ৫ লাখ ডলার এবং অস্ট্রেলিয়া ৩৬ লাখ ডলার জরুরি সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি ইউইউ তাদের স্যাটেলাইট ব্যবস্থা চালু করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধ পাঠিয়েছে। জলবায়ু বিশেষজ্ঞ সুনীল আচার্যের মতে, এই ঘটনা জলবায়ু সংকটের একটি ভয়াবহ উদাহরণ।
সূত্র: আল জাজিরা
সম্পর্কিত খবর
latest
অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদকঅবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।
latest
ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা
প্রতিবেদক: সংগৃহীতচ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
latest
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
প্রতিবেদক: সংগৃহীতপানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
latest
সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য
প্রতিবেদক: সংগৃহীতপ্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।