শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার © সংগৃহীত
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা দেখতে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কৌশিক সাহা জিতু (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৌশিক সাহা জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৮ অক্টোবর) বিকেলে মায়ের সঙ্গে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাড়ি ফেরেন কৌশিক। পরে পোশাক পরিবর্তন করে আবারও পূজা দেখতে বের হন তিনি। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে নিজের কাছে বাড়ির গেটের চাবি থাকার কথাও জানান। তবে সেদিন রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

পরদিন সোমবার (১৯ অক্টোবর) পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁরা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ি ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

খবর পেয়ে নিহতের বাবা কমলেশ সাহাসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রথমে পরনের পোশাক দেখে মরদেহটি কৌশিকের বলে ধারণা করেন তাঁরা। পরে তাঁর পকেটে থাকা বাড়ির গেটের চাবি পরিচয় শনাক্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন জানান, মরদেহটি পচে ফুলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন হচ্ছিল। পরে পকেটে পাওয়া চাবিটি নিহতের বাড়িতে নিয়ে পরীক্ষা করা হয়। ওই চাবি দিয়ে বাড়ির তালা খোলার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসানসহ সিআইডি ও পিবিআইয়ের তদন্ত দলের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না-তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।