শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিকুল বারী (অব.)।

তিনি বলেন, কলেজজীবন শুধু পরীক্ষায় ভালো ফল করার সময় নয়। এটি জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠা, শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক কার্যক্রম ও বিশেষত্ব সম্পর্কে ধারণা পান।

এ সময় কলেজের পরীক্ষা পদ্ধতি, শ্রেণি ব্যবস্থাপনা এবং ক্লাস টিচারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও স্পোর্টস এবং অ্যালামনাই কার্যক্রম নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণ ছিল ‘প্যারেন্টস এক্সপেক্টেশনস ফ্রম (ডি.আই.সি)’ শীর্ষক আলোচনা। এতে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া কলেজের সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে প্রদর্শন করা হয়। ভিডিও বার্তাটি নবাগত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি ব্যক্তিত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে শিক্ষকরা কীভাবে সহযোগিতা করবেন, তা তুলে ধরেন তারা। অনুষ্ঠানের শেষপর্বে অধ্যক্ষ উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এরপর নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস টিচারের সঙ্গে শ্রেণিকক্ষ পরিদর্শন করে। এ সময় তারা নতুন শিক্ষাঙ্গনের পরিবেশের সঙ্গে পরিচিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃপক্ষ জানায়, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। কর্তৃপক্ষের লক্ষ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য যোগ্য, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করা।

নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশন তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনাকে আরও আনন্দময় ও অর্থবহ করে তোলে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতায় একটি ইতিবাচক ও ফলপ্রসূ শিক্ষাবর্ষের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা তিন বিভাগে education

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা তিন বিভাগে

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। এটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি education

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

প্রতিবেদক: সংগৃহীত

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটির ক্রিকেট দল।

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার education

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রতিবেদক: সংগৃহীত

দেশের ৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণ করার উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ education

আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার স্বামী উদাস গোস্বামীও ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। চৈতির সাফল্যে এবার পরিবারে যুক্ত হলো নতুন আনন্দ।