মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
মাউশি

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা
জুনিয়র বৃত্তি পরীক্ষা
রবিবার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর জেসমিন তাসলিমা বানু এবং মাউশি মহাপরিচালক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য ৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাসমূহ:

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ)মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১.৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১.৩০ মিনিট সর্বমোট ৩.০০ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

8. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

সম্পর্কিত খবর

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা dshe

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। প্রায় ৬৮ হাজার শূন্য পদ থাকলেও এখন পর্যন্ত ১২ হাজারের কিছু বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। ফলে শেষ মুহূর্তে আবেদন বাড়লেও বড় একটি অংশ বদলির বাইরেই থাকছেন।

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা dshe

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা

প্রতিবেদক: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাংকটি। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল dshe

শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল

প্রতিবেদক: সংগৃহীত

এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন চলছে। ইতোমধ্যে ৭ হাজারের বেশি আবেদন পড়েছে। আগামী ২৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন dshe

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পর্যালোচনার আবেদন জমা পড়েছে। বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।