শনিবার; 03 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 03 অক্টোবর 2026 | আর্কাইভ
মাউশি

রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা

রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা © সংগৃহীত
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিএ-৪৯০২ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিলকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল পদে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদের চাকরি বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা dshe

বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। প্রায় ৬৮ হাজার শূন্য পদ থাকলেও এখন পর্যন্ত ১২ হাজারের কিছু বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। ফলে শেষ মুহূর্তে আবেদন বাড়লেও বড় একটি অংশ বদলির বাইরেই থাকছেন।

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা dshe

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা

প্রতিবেদক: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাংকটি। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা dshe

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।

শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল dshe

শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল

প্রতিবেদক: সংগৃহীত

এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন চলছে। ইতোমধ্যে ৭ হাজারের বেশি আবেদন পড়েছে। আগামী ২৭ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হবে।