মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। চাকরিপ্রত্যাশীদের জন্য থাকছে ৭০০টিরও বেশি চাকরির সুযোগ, যা শিক্ষার্থী ও নবীন গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‎

‎শনিবার (২৯ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন জাকসুর এ জি এস ফেরদৌস আল হাসান। ‎

‎জাকসু আয়োজিত এ জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ‎

‎আয়োজক সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার, ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টিরও বেশি প্রতিষ্ঠান ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে। ‎

‎জব ফেয়ারে অংশ নেওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বুথে সরাসরি সিভি জমা দিতে পারবেন। পরে প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে। ‎

‎এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ক্যারিয়ার হাব। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মা। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ব্রিলিয়ান্স রেড চিলি। ‎

‎জব ফেয়ারের পাশাপাশি অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট। এতে ইউনিসেফের রিসোর্স পারসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করবেন। সেশনগুলোতে কার্যকর সিভি তৈরির কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের পদ্ধতি, করপোরেট চাকরির প্রস্তুতি এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তবভিত্তিক ধারণা ও করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে। ‎

‎এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। সেই লক্ষ্য থেকেই জাকসু আয়োজন করতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।” ‎

‎তিনি বলেন, “প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি গ্রহণের পাশাপাশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। যোগ্যতার সঙ্গে মিল থাকলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরির সুযোগও দিতে পারে।” ‎

‎তিনি আরও বলেন, “বিশেষ ক্যারিয়ার সেশনে ইউনিসেফের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা মানসম্মত সিভি তৈরি, ভাইভা ও ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং করপোরেট ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে পরামর্শ দেবেন। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এ আয়োজনের সুযোগ গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গঠনে এগিয়ে যাবেন।”

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।