শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির আমন্ত্রণে এ সফরে গেছেন তারেক রহমান।

সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন তারেক রহমান।

বৈঠকে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া অবকাঠামো প্রকল্পের ব্যয়, জাপানি ঋণের সুদের হার এবং উন্নয়ন অর্থায়ন আরও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা হতে পারে। দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেবেন। সেখানে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন তিনি। পাশাপাশি জাইকা, জেবিআইসি ও জেট্রোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।

এ ছাড়া জাপানের জ্বালানি ও শিল্প খাতের অভিজ্ঞতা জানতে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র এবং টয়োটার কারখানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার জাপান। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে দেশটির সহযোগিতা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।