মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো

চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো
চবিতে চাকসু ও এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে চাকসু ও এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ এক্সপোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।
চাকসু সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই এক্সপোতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ১৪টি বুথ রাখা হয়েছে। শিক্ষার্থীরা পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানার পাশাপাশি ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে IELTS পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। চাকসুর দাবি, দুই দিনব্যাপী এ আয়োজনে এখন পর্যন্ত ১১০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি নৈসর্গিক পরিবেশ চাই, যেখানে তারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে। আমাদের শিক্ষার্থীরা যাতে গুণগত মান অর্জনের জন্য বিদেশে যেতে পারে এবং পরে দেশের কল্যাণে ফিরে আসে। এ আয়োজনের জন্য চাকসুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।