শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

ক্যানসারে প্রাণ গেল ফেনীর অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদী হাসানের হৃদয়ের।

ক্যানসারে প্রাণ গেল ফেনীর অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদী হাসানের হৃদয়ের।
অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদী হাসানের হৃদয়
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা ও চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয়। শনিবার (২৪ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সতীর্থ ও ক্রীড়াঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

মেহেদী হাসান হৃদয় ফেনী জেলা ও চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের হয়ে খেলেছেন। তরুণ এই ক্রিকেটারকে ঘিরে ছিল অনেক প্রত্যাশা। ক্রিকেটে নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর ক্রিকেটজীবন কঠিন বাস্তবতার মুখে পড়ে।

তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ফেনীর ক্রীড়াপ্রেমী মানুষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও ক্রিকেট মাঠে ফেরার প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।

তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্ভাবনাময় একজন খেলোয়াড়কে হারিয়ে শোকাহত তাঁর সতীর্থ, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা।

মেহেদী হাসান হৃদয়ের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।