মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সরকারি বিশ্ববিদ্যালয়

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুয়েট @ সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সহজতর করা এবং তাদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে এবার তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চল থেকে তুলনামূলকভাবে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কুয়েট প্রশাসন।

সম্পর্কিত খবর

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন সরকারি-বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই সরকারি-বিশ্ববিদ্যালয়

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই

প্রতিবেদক: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩ ব্যাচের বিবিএ শিক্ষার্থী তাহমিদ আলম শ্রেষ্ঠ। গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাওয়ার পথে শাটল থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ সরকারি-বিশ্ববিদ্যালয়

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউ-এর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও পরীক্ষা সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়।

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা সরকারি-বিশ্ববিদ্যালয়

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি রাতেও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের ফলে অতিষ্ঠ শিক্ষার্থীরা আজ বুধবার (২৬ আগস্ট) বিকালে হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে পৌঁছায়। পরে উপাচার্য নেমে এলে শিক্ষার্থীরা উপাচার্য ড. মোঃ আলিমুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান।